
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক দালালকে আটক করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সেবামূলক কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালনা করতে তারা বদ্ধপরিকর। সাধারণ মানুষকে হয়রানি ও প্রতারণার হাত থেকে রক্ষা করতে দালালদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সেবাপ্রার্থীকে সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের দালালের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ এবং সরকারি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে দালালবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।