1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সারিয়াকান্দিতে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সারিয়াকান্দিতে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৭ বার

 

বগুড়ার সারিয়াকান্দিতে গাঁজা সেবনের দায়ে মো. রিমন বাবু (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে সারিয়াকান্দি উপজেলার দক্ষিণ জোড়গাছা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি বগুড়া কার্যালয় সূত্রে জানা যায়, ডিএনসির ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সারিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমানের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় গাঁজা সেবনের অভিযোগে রিমন বাবুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রিমন বাবু দক্ষিণ জোড়গাছা এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে জব্দ করা আলামত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ধ্বংস করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com