1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

নিজস্ব প্রতিনিধি, তানভির রহমান
  • আপডেট সময়ঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৯ বার

বগুড়ার নন্দীগ্রামে মাদকের আগ্রাসন ঠেকাতে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। মাদক কারবারি নারীসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড করা হয়েছে।

রোববার পৌর শহরে মাদকবিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক সেবনের সময় হাতেনাতে আটক হয় তিনজন। তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেল জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

সংশ্লিষ্টরা জানান, ইয়াবা, গাঁজাসহ মাদক সেবন, সংরক্ষণ ও শান্তি শৃংখলা ভঙ্গের অপরাধে তিনজনকে আটক করা হয়। পরে বাসস্ট্যান্ড সংলগ্ন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রসিকিউটর ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিদর্শক শামীমা আক্তার।

দন্ডিতরা হলেন- নন্দীগ্রাম পৌর শহর পূর্বপাড়া মহল্লার মৃত সোনাউল্লাহ প্রামাণিকের ছেলে শাহ আলম (৬৫), তার স্ত্রী মিনকা বেগম মিনেকা (৪৫) ও নওগাঁর আত্রাই উপজেলার মারিয়া গ্রামের আলতাফ আলীর ছেলে আলমগীর হোসেন (২৫)। মাদক কারবারি শাহ আলমের ৩ মাস বিনাশ্রম কারাদন্ড, মিনকা বেগমের ১৫ দিন কারাদন্ড এবং আলমগীর হোসেনের ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। একইসঙ্গে প্রত্যকের ১শ টাকা করে অর্থদন্ড করা হয়েছে।

উল্লেখ্য, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতারা। সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলেছে বিএনপি, যুবদল ও ছাত্রদল। গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মাদকের আখড়া। ইতোমধ্যে কয়েকজন মাদক কারবারিকে হাতেনাতে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com