1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসে আবেগঘন আয়োজনে অফিস সহায়ক মোঃ আব্দুস সাত্তারের অবসরজনিত বিদায় - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসে আবেগঘন আয়োজনে অফিস সহায়ক মোঃ আব্দুস সাত্তারের অবসরজনিত বিদায়

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১০ বার

 

বগুড়া শিবগঞ্জে উপজেলা নির্বাহী অফিসে দীর্ঘ কর্মজীবন শেষে অফিস সহায়ক মোঃ আব্দুস সাত্তারের অবসরজনিত বিদায় উপলক্ষে এক আবেগঘন বক্তব্য দেওয়া হয়েছে। বিদায়ী সহকর্মীর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে বক্তব্যে উঠে আসে সহকর্মীদের পারস্পরিক সম্পর্ক, বন্ধুত্ব ও ভালোবাসার নানা দিক।

বক্তব্যে বলা হয়, একই দিনে চাকরিতে যোগদানের মধ্য দিয়ে দুজনের কর্মজীবনের পথচলা শুরু হয়েছিল। তরুণ বয়সে শুরু হওয়া সেই যাত্রায় সময়ের স্রোতে পেরিয়ে গেছে বহু বছর। কর্মজীবনে বিভিন্ন কর্মস্থল, সহকর্মী, ব্যস্ততা, সুখ-দুঃখের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে পাশাপাশি পথ চলেছেন তারা।

বক্তব্যে আরও বলা হয়, চাকরিজীবনে অনেক সহকর্মী আসেন এবং সময়ের সঙ্গে দূরে চলে যান। তবে কিছু মানুষ শুধু সহকর্মী নন, তারা জীবনের স্মৃতির অংশ হয়ে থাকেন। মোঃ আব্দুস সাত্তারও তেমনই একজন প্রিয় সহকর্মী।

বিদায় বক্তব্যে বলা হয়, বয়সের কারণে তাঁর কর্মজীবনের একটি অধ্যায় শেষ হলেও এটি সম্পর্কের সমাপ্তি নয়। “চাকরি থেকে অবসর আছে, কিন্তুু বন্ধুত্ব থেকে অবসর নেই। দায়িত্ব থেকে অবসর আছে, কিন্তুু ভালোবাসা ও সম্পর্ক থেকে অবসর নেই।”

এ সময় তাঁর অবসর জীবন শান্তি, আনন্দ ও ভালোবাসায় পরিপূর্ণ হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়। বিদায় নয়, বরং নতুন জীবনের জন্য তাঁকে আন্তরিক শুভকামনা ও ভালোবাসা জানানো হয়।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com