1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় নিম্নমানের তুলা দিয়ে স্যানিটারি ন্যাপকিন তৈরি, কারখানাকে ২ লাখ টাকা জরিমানা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় নিম্নমানের তুলা দিয়ে স্যানিটারি ন্যাপকিন তৈরি, কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১১ বার

বগুড়ায় নিম্নমানের তুলা ও সাধারণ ফ্রেশ টিস্যু মুড়িয়ে স্যানিটারি ন্যাপকিন তৈরির অভিযোগে একটি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানাটির উৎপাদন স্থান সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৬ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মহানগরীর ফুলদিঘী উত্তরপাড়া এলাকায় র‍্যাব-১২ বগুড়া ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে দেখা যায়, এশা এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের বাধ্যতামূলক অনুমোদন ছাড়াই স্যানিটারি ন্যাপকিনসহ বিভিন্ন পণ্য তৈরি করছিল। ‘জবা’ ও ‘সেফ কেয়ার’ নামের স্যানিটারি ন্যাপকিনের গায়ে উৎপাদনস্থল হিসেবে ধামরাইয়ের ঠিকানা ব্যবহার করা হয়, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারায় প্রতারণামূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত।

অভিযোগ রয়েছে, কারখানাটিতে নিম্নমানের তুলা ও সাধারণ ফ্রেশ টিস্যু ব্যবহার করে স্যানিটারি ন্যাপকিন তৈরি করা হচ্ছিল। এ ধরনের অস্বাস্থ্যকর পণ্য নারীদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অবৈধভাবে নিম্নমানের ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ সার্জিক্যাল পণ্য এবং স্যানিটারি ন্যাপকিন উৎপাদনের অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানার উৎপাদন স্থানটি সিলগালা করে দেওয়া হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com