1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নতুন পে-স্কেলে বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা: শিক্ষামন্ত্রী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নতুন পে-স্কেলে বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন। মন্ত্রী তার পোস্টে স্পষ্টভাবে উল্লেখ করেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা প্রাপ্ত হবেন।

এর আগে সোমবার (৩১ আগস্ট) সরকারের মন্ত্রিসভায় ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুমোদিত হয়। ওইদিন সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এক ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছিলেন যে, এমপিওভুক্ত শিক্ষকদের অন্তর্ভুক্তির বিষয়ে তখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। মন্ত্রিপরিষদ সচিবের এমন বক্তব্যের পর দেশের সোয়া ছয় লাখেরও বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে তাৎক্ষণিক অসন্তোষ তৈরি হয়।

এই পরিস্থিতিতে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’ দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানায়। জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এক বিবৃতিতে বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পেয়ে থাকেন। তিনি আশা প্রকাশ করেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারির পরপরই সরকার এমপিওভুক্তদের জন্যও পৃথক প্রজ্ঞাপন জারি করবে।

বর্তমানে সারা দেশে সোয়া ৬ লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত রয়েছেন। এতদিন তারা মূল বেতনের পাশাপাশি ১ হাজার টাকা বাড়িভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পেয়ে আসছিলেন। তবে আন্দোলনের প্রেক্ষিতে সরকার বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নেয়। এই সুবিধা দুই ধাপে কার্যকর করা হয়েছে; যার প্রথম ধাপে ১৫ শতাংশের মধ্যে সাড়ে ৭ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) ২০২৫ সালের ১ নভেম্বর এবং বাকি সাড়ে ৭ শতাংশ চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights