1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাজিপুরে দুই ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৩:৫৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাজিপুরে দুই ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৬৭ বার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা গাজিপুরের দুই মিনি গার্মেন্টস ব্যবসায়ী গিয়াস উদ্দিন ও কবির হোসেন এর কাছ হতে ব্যবসার বিপরীতে ঋণ দেওয়ার কথা বলে অভিনব কায়দায় হিপ্রোটাইস করে তাদের দুইজন ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ১৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। ভুক্তভোগী কবির হোসেনের কাছ থেকে গত ৪জানুয়ারী ২০২৪ ইংরেজি তারিখে ৬৫লক্ষ টাকা ও গত ২৮ ডিসেম্বর ২০২৩ ইংরেজি তারিখে গিয়াসউদ্দিন সিকদারের কাছ হতে ৫০লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। ভুক্তভোগী কবির হোসেন (৫৩) ঝালকাঠি জেলার কাঁঠালিয়ার উপজেলার আঃ হামিদের ছেলে। সে কালিয়াকৈর এলাকায় বসবাসরত ও গিয়াস উদ্দিন সিকদার সে বরিশাল জেলার উজিরপুর উপজেলার উত্তর সাকরাল এলাকার মকসের আলী সিকদার এর ছেলে। তিনি কোনাবাড়ি থানা সংলগ্নে (মামুন ভিলা) থাকতেন। এদের মধ্যে কবির হোসেনকে ঢাকার ফার্মগেট এলাকার গ্রীন রোডের গ্রীন হোটেলে নিয়ে এবং গিয়াস উদ্দিনকে উত্তরা ১ নং সেক্টরের ১৩ নং রোডের এয়ার ইন হোটেলে নিয়ে বিপুল পরিমান টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগীরা বলেন, প্রতারকরা আমাদের সরলতার সুযোগে বিশ্বাস স্থাপন করে প্রতারনা করে সর্বশান্ত করেছে, আমরা এই প্রতারক চক্র থেকে বাঁচতে চাই, আমাদের সকল কে বিশেষ ভাবে অনুরোধ করছি আমাদের এই প্রতারক চক্র হতে বাঁচান। ওরা আমাদের বিশ্বাসকে কবর দিয়েছে, ওদের সঠিক বিচার চাই। এমনটা বলে আকুতি করেছেন গাজীপুরের দুই মিনি গার্মেন্টস ব্যবসায়ী গিয়াস উদ্দিন সিকদার ও কবির হোসেন। একটি প্রতারক চক্র তাদেরকে বিদেশী সংস্থার ঋন দেবার কথা বলে কোটি টাকা নিয়ে লাপাত্তা হবার পর ক্ষতিগ্রস্ত দু’জনের বিরুদ্ধে উল্টো মামলা দিয়ে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দু’টি পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীসহ বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত করে আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা। তাদের মত আর যেন কেউ ক্ষতিগ্রস্ত আগামীতে না হয় তাই তারা পুরো ঘটনাটির নিরপেক্ষ তদন্তেরও দাবি করেছেন যাতে দেশে আর কেউ এমন প্রতারক চক্রের দ্বারা হয়রানীর শিকার না হন। অনুসন্ধানে জানাগেছে, প্রতারক চক্রটি দু’জনের কাছে দুই কোটি টাকা পাবে এমন ভুয়া কাগজপত্র তৈরী করে চক্রটির পক্ষ থেকে ইতিমধ্যে পৃথক দুটি মামলা করেছে। এদের একটির বাদী সেজেছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার অন্তর্গত লাটশালা গ্রামের লিয়াকত আলী মন্ডলের ছেলে প্রতারক চক্রের অন্যতম সদস্য শাহাদাৎ হোসেন সাজু। অপর মামলাটি গিয়াস উদ্দিনের বিরুদ্ধে তার কাছেও ১কোটি টাকা পাবে বলে ঢাকার আদালতে মামলাটি দায়ের করেছে চাঁদপুরের চাপিনা গ্রামের আসান আলীর ছেলে প্রতারক চক্রের অন্যতম হোতা ফরিদ উদ্দিন। তারা কবির হোসেন ও গিয়াস উদ্দিনের কাছে পৃথক দুই কোটি টাকা পাবে দাবি করে চেক এবং স্ট্যাম্প আদালতে দাখিল করে মামলা দুটি দায়ের করেছে। ইতিমধ্যে গিয়াস উদ্দিনের মামলায় ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। সম্প্রতি তাকে বিমানবন্দর থানা পুলিশ আটক করে আদালতে পাঠালে জামিনে মুক্তি পান। প্রতারক চক্রটির সদস্য সাজু ও ফরিদ উদ্দিন এখন বিভিন্ন লোকজন নিয়ে কবির হোসেন ও গিয়াস উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানের ধারেকাছে গিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টাও চালাচ্ছে। এদিকে ব্যাংকের চেক এবং স্ট্যাম্প প্রসঙ্গে ভিকটিম কবির হোসেন ও গিয়াস উদ্দিন সাংবাদিকদেরকে জানান, তাদের দু’জনেরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল শাহাদাৎ হোসেন সাজুর সাথে। সাজু প্রতারক চক্রের সদস্য ছিলেন তা আমরা জানতাম না। কবির হোসেন জানান, সাজু আমার সাথে কাজ করতো। সাজুর সাথে আমার বন্ধুত্বপূর্ণ ভালো সম্পর্ক ছিল। আমার ব্যবসায়ীক মন্দাভাব চলায় সাজু বিদেশী সংস্থা থেকে ঋন তুলে দেবার আশ্বাস দিয়ে একদিন ফরিদ উদ্দিনের সাথে পরিচয় করিয়ে দেন। পরিচয়ের সূত্র ধরে আমাকে ঋণ দেবার আশ্বাস দেন এবং ঢাকায় যেতে বলেন। আমি তাদের কথামত সাজুকে নিয়ে ফরিদ উদ্দিনের সাথে দেখা করার পর তারা আমাকে ক্লাইন্ট করে নেয় এবং দুই লাখ টাকা জমা দিলে ৪ লাখ টাকা ঋন দিবে জানালে আমি ২ লাখ টাকা জমা দিয়ে ৪ লাখ টাকা গ্রহন করি। এভাবে তিন চার বার টাকা উঠাই। হঠাৎ সাজু আমাকে জানায় যে, আপনি কোম্পানির গ্রহণযোগ্যতা অর্জন করেছেন এখন এক কোটি টাকাও গ্রহন করতে পারেন। তাদের কথায় আমি বিশ্বাস করে আমার গার্মেন্টস এবং জমাজমি বিক্রি করে, বিভিন্ন জনের কাছ থেকে ধারদেনা করে গত তারিখ ৫০ লাখ টাকা নিয়ে ফার্মগেট এলাকায় যাই। সেখানে তারা একটি আবাসিক হোটেলে নিয়ে দুপুরে উন্নতমানের খাবার খাওয়া শেষে জুস খেতে দেয়। জুসের সাথে যেকোন ধরনের বিশেষ কোন মেডিসিন মিশিয়ে আমাকে হিপ্রোটাইস করে ফেলে তারা স্ট্যাম্প এবং চেকে সাক্ষর করতে বলেন। আমি সরল বিশ্বাসে সাক্ষর প্রদান করি। এ সময় তারা আমাকে ১ কোটি টাকার একটি ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে পরদিন ভোররাতে ২৬ মিনিট চুলায় জ্বালিয়ে খুলতে বলে। এমন কেনো করতে হবে জানতে চাওয়ায় তারা জানান, টাকাটা কাচা। সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে আনা। আমি তাদের কথামত ভোররাতে গ্যাসের চুলার ওপর রাখার ৫-৭ মিনিটের মধ্যে বিকট শব্দ এবং ধোয়ায় বিস্ফোরন ঘটে। ব্যাগে কোন টাকা ছিলোনা। ব্যাগে ছিল বালু আর বারুদ। পরে বুঝতে পারি তারা আমার সাথে প্রতারনা করেছে। এমনটি ঘটনা ঘটেছে গিয়াস উদ্দিনের সাথেও। অনুসন্ধানে চক্রটির সাথে ফরিদ উদ্দিন ওরফে নিশাত, শাহাদাত হোসেন সাজু, হেলাল উদ্দিন ওরফে জামান এবং মি: মাওলার নাম উঠে এসেছে। চক্রটির কবলে পড়ে জমা-জমি, গার্মেন্টস কারখানা হারিয়ে দু’টি পরিবার আজ নি:স্বপ্রায়। একদিকে ব্যাংক ঋন অন্যদিকে দেনাদারদের চাপে দিশেহারা। অভিযোগের ব্যাপারে শাহাদাৎ হোসেন সাজু প্রতারণার এ অভিযোগ প্রত্যাখ্যান করে জানান, আমাদের সাথে কবির হোসেন ও গিয়াস উদ্দিনের সাথে শেয়ার ব্যবসা চলতো। আমরা তাদের কাছে শেয়ার ব্যবসার টাকা পাই। এদিকে এ ঘটনায় কবির হোসেন ও গিয়াস উদ্দিনের পক্ষ থেকে প্রতারক চক্রের বিরুদ্ধে পৃথক জিডি এবং মামলাও দায়ের করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com