1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২২ বার

বগুড়ায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৩৭ পিস ট্যাপেন্টাডল ও ৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত চারটি পুরোনো বাটন মোবাইল, তিনটি সিমকার্ড ও নগদ ৩ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব-১২ সিপিএসসি বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৫ আগস্ট) রাতে কাহালু উপজেলার কালাই কর্নিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাইফুল প্রামানিকের বসতবাড়ির সামনে থেকে মো. মিলন প্রামানিক (৪৫) নামে এক ব্যক্তিকে ৩৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। তার কাছ থেকে তিনটি পুরোনো বাটন মোবাইল, একটি সিমকার্ড ও নগদ ১ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়।

অন্যদিকে, একই রাতে বগুড়া মহানগরের ৪ নম্বর ওয়ার্ডের চক সূত্রাপুর হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালায় র‌্যাব। সেখানে মোছা. আশামনি বেগম (২০) ও মো. উজ্জল প্রামানিক (২৪) নামে দুজনকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তাদের কাছ থেকে একটি পুরোনো বাটন মোবাইল, দুটি সিমকার্ড ও নগদ ২ হাজার ১২০ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে জব্দ করা আলামতসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মিলন প্রামানিককে কাহালু থানায় এবং আশামনি বেগম ও উজ্জল প্রামানিককে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com