1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১২ বার

মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ ২ কেজি অবৈধ গাঁজাসহ মো: চুন্নু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকাল ৮টা ২০ মিনিটের দিকে সদর মডেল থানাধীন পাঠানপাড়া ফুড অফিস সংলগ্ন মহানন্দা ডিজিটাল সাইন নামক প্রেসের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো: শাকিল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় মো: চুন্নুকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ২কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার মো.চুন্নু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কুথোনীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো: তসলিম এবং মায়ের নাম মোছা: সোনা বেগম।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশের পক্ষ থেকে মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com